‘গৃহযুদ্ধ’ শেষ হচ্ছে আজ

‘গৃহযুদ্ধ’ শেষ হচ্ছে আজ

ফন্ট সাইজ:

বৈশাখী টিভি’র কমেডি ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’ শেষ হচ্ছে আজ। শেষ পর্বটি প্রচারিত হবে রাত ৮টা ৪০ মিনিটে। পরিবারের সব দ্বন্দ্বেরও অবসান হবে এই পর্বের মাধ্যমে। মহিন খানের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- সালাহ্‌উদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান, ফাতেমা-তুজ-জোহরা, সাব্বির অর্ণব, হায়দার আলী, জুলফিকার চঞ্চল, সীমান্ত আহমেদ, হানিফ পালোয়ান, জ্যোতি ইসলাম, অনন্যা ইসলাম, সুমাইয়া অর্পা, হিরা মনি, রিমু রোজা খন্দকার প্রমুখ।