নিরাপত্তার বলয়ে টাইগার শ্রফের শুটিং

নিরাপত্তার বলয়ে টাইগার শ্রফের শুটিং

ফন্ট সাইজ:

হামলার ঘটনার পর এবার কাজে ফিরছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হামলার প্রায় দুই সপ্তাহ পর দীপাবলির ছুটি শেষে ‘লাগ যা গলে’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। তবে নিরাপত্তার কারণে শুটিংয়ের জায়গা ও সময় গোপন রাখা হবে। সেটে বাড়তি নিরাপত্তাবলয় তৈরি করা হবে। পাশাপাশি বাইরের লোকের প্রবেশও নিয়ন্ত্রণ করা হবে। গত ১৮ই অক্টোবর মুম্বইয়ে টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা।