নিজের লেখা গল্পে নতুন ওয়েব ফিল্ম নিয়ে আসছেন অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু। ‘বলতে পারি নাই’ নামের এই চলচ্চিত্রে উঠে আসবে নিম্ন মধ্যবিত্ত মানুষের আর্থিক সংকট, বিয়ে ও ভালোবাসার অপূর্ণতার গল্প। এতে সেন্টুর সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনিহা আলিজা। আর আই লিপসনের পরিচালনায় নির্মিত ছবিটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এদিকে, ভিকি জাহেদের ‘খলনায়ক’ এবং মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমাতেও দেখা যাবে সেন্টুকে।
নিজের গল্পে ওয়েব ফিল্মে সেন্টু
স্টাফ রিপোর্টার
২ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
