বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) নবনিয়োগপ্রাপ্ত সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যাপক ড. শামীমা সুলতানা। রোববার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এর আগে গত ২৫শে অক্টোবর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নতুন সদস্য পদে নিয়োগ পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা। ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপনে জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক শামীমা সুলতানাকে সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত—এ দুইয়ের মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় অধ্যাপক শামীমা সুলতানা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি। সে সময় (২০২৪ সালের ১ আগস্ট) নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন অধ্যাপক শামীমা সুলতানা। ছবি নামিয়ে ফেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিও দেন এই শিক্ষক। ড. শামীমা সুলতানা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন। তবে বর্তমান তিনি কোনো কমিটিতে পদে নেই।
পিএসসির নতুন সদস্য অধ্যাপক ড. শামীমা সুলতানার শপথ গ্রহণ
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১ নভেম্বর (রবিবার), ২০২৬, ৩ঃ৩১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
