পররাষ্ট্র সচিবের পিতার মৃত্যুতে দুই প্রতিমন্ত্রীর শোক

ফন্ট সাইজ:

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ মো. নূরুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম।

রোববার পৃথক শোকবার্তায় দুই প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় হুমায়ুন কবির বলেন, মো. নূরুল আলম তার বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। একজন শিক্ষাবিদ হিসেবে তার অবদান অপরিসীম।

অন্যদিকে শামা ওবায়েদ বলেন, শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে মো. নূরুল আলম দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার অসংখ্য ছাত্র-ছাত্রী বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত রয়েছেন।

উল্লেখ্য, মো. নূরুল আলম বার্ধক্যজনিত কারণে গতকাল ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।