৪৮ বছর ধরে পানি পান করেন না ওয়ারেন বাফেট

৪৮ বছর ধরে পানি পান করেন না ওয়ারেন বাফেট

ফন্ট সাইজ:

৯৬ বছর বয়সী ধনকুবের ওয়ারেন বাফেট। তিনি দাবি করেছেন, ৪৮ বছর ধরে তিনি পানি পান করেননি। এর বদলে চেরি কোক পান করতে পছন্দ করেন। তিনি প্রতিদিন পাঁচ ক্যান পর্যন্ত এই পানীয় পান করেন বলে জানান।

বাফেট এর আগে ৫০ বছর ধরে পেপসি পান করতেন। কিন্তু প্রায় পাঁচ দশক পেপসির প্রতি অনুগত থাকার পর ১৯৮৬ সালে তিনি চেরি কোক পান করা শুরু করেন। এমনকি তিনি এটিকে তার কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ের অফিশিয়াল পানীয় হিসেবে ঘোষণা করেন।
বিলিয়নিয়ার হেজ ফান্ড ম্যানেজার বিল অ্যাকম্যান সম্প্রতি ‘ইকুইটি মেটস ইনভেস্টিং’ পডকাস্টে একটি গল্প শেয়ার করেছেন। কয়েক বছর আগে বাফেটকে রাতের খাবারের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। বাফেটের পছন্দের কথা জেনে অ্যাকম্যান চেরি কোক মজুত করে রেখেছিলেন। অ্যাকম্যান তাকে সাধারণ বা স্পার্কলিং পানি সাধলে বাফেট বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেন। অ্যাকম্যান জিজ্ঞেস করেন, আপনি কি পানি পান করেন না? এর উত্তরে বাফেট বলেন, বিল, আমি ৪৮ বছর ধরে পানি পান করিনি।

ফাস্ট ফুড, মিষ্টিজাতীয় খাবার এবং সোডার প্রতি বাফেটের ভালোবাসার কথা সবার জানা। ২০১৫ সালে ‘ফরচুন’ ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, আমার শরীরের এক-চতুর্থাংশ কোকা-কোলা। তিনি আরও বলেন, আমি যদি দিনে ২ হাজার ৭০০ ক্যালরি খাবার খাই, তবে তার এক-চতুর্থাংশই আসে কোকা-কোলা থেকে। আমি প্রতিদিন কমপক্ষে ১২ আউন্সের পাঁচটি কোক পান করি।