শাপলা চত্বর হত্যাকাণ্ড: অভিযোগ গঠনের শুনানি আজ

শাপলা চত্বর হত্যাকাণ্ড: অভিযোগ গঠনের শুনানি আজ

ফন্ট সাইজ:

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুনানি অনুষ্ঠিত হবে। এদিন ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী দীপু মণি, হাসানুল হক ইনু, টুকুসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে মামলার আসামি জিয়াউল আহসানকে নিরাপত্তাজনিত কারণে ভার্চুয়ালি হাজির করা হবে। এছাড়া অসুস্থ থাকায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি শহীদুল হককে হাজির করা হয়নি।

গত ৭ই অক্টোবর মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১লা নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

এ মামলায় মোট আসামি ৪১ জন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুসহ গ্রেফতার রয়েছেন ১১ আসামি। বাকিরা পলাতক। গ্রেপ্তার থাকা আসামিরা আসামিরা হলেন—তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রুপা। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন আসামি পলাতক রয়েছেন।