ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আজও অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। রোববার সকাল ৮টার দিকে মিরপুর-১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করেন তারা।
মিরপুর থানার এসআই সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকালে জড়ো হন। তারা মিরপুর ১০ নম্বর মোড় অবরোধ করেছেন।’
এর আগে গতকাল একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাক শ্রমিককেরা। এতে মিরপুর ১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
