দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২৫২ জনে দাঁড়ালো। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৪ জন। শনিবার (৩১শে অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৫২ জনে পৌঁছেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৭ জনের। মোট ১ হাজার ৮৪ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনের। এ সময়ের মধ্যে মোট ২৩ হাজার ৮৬৭ জন হামে আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, গত ১৫ই মার্চ থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ৩ হাজার ৫২৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন।
হাম উপসর্গে আরও এক জনের মৃত্যু, আক্রান্ত ১০৮৪
স্টাফ রিপোর্টার
১ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
