কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ

ফন্ট সাইজ:

কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছে একটি হিন্দুত্ববাদী সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য বঙ্গসেনা নামের হিন্দুত্ববাদী সংগঠনের উদ্যোগে বিক্ষোভকারীরা শনিবার শিয়ালদহ স্টেশন থেকে মিছিল শুরু করে। তবে বিক্ষোভকারীরা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ বেগ বাগানের কাছে তাদের আটক দিয়েছে।
শেষপর্যন্ত বিক্ষোভকারীরা বাংলাদেশ ডেপুটি হাইকমিশন হাইকমিশনের সামনের রাস্তায় বিক্ষোভ করেছেন।

শান্তিপূর্ণ বিক্ষোভ শেষে হাইকমিশনে স্মারকলিপি দিতে চাইলে হাইকমিশন কতৃপক্ষ প্রবেশে অনুমতি দেয়নি।
এরপর পুলিশ কর্মকর্তারা বিক্ষোভকারীদের কাছ থেকে স্মারকলিপি যথা যত জায়গায় পৌঁছে দেবার কথা জানালে তারা সেটি পুলিশের হাতে তুলে দেন। এর কিছুক্ষণ পরেই বিক্ষোভকারীরা এলাকা ছেড়ে চলে যান।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন।