ইরানের কেশম দ্বীপের কাছে দুইটি মাছ ধরার নৌকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানি মিডিয়ার বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শত্রুপক্ষের ড্রোন হামলায় দুইজন জেলে আহত হয়েছেন। এ ছাড়া এতে আরও দুইজন নিখোঁজ রয়েছেন।
এনিয়ে হরমোজগান প্রদেশের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক উপ-গভর্নর তাসনিম নিউজ এজেন্সিকে বলেছেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে কেশম কাউন্টির অন্তর্গত মুসান গ্রামের ১৮ মাইলের মধ্যে দুটি মাছ ধরার নৌকাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে।
তিনি জানান, প্রতিটি নৌকায় দুইজন করে ছিলেন। এ ছাড়া তিনি নিশ্চিত করেছেন যে, দুজনকে কেশম দ্বীপে স্থানান্তর করা হয়েছে এবং তাদের মধ্যে একজনকে আহত হওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ইরানের কেশম দ্বীপের কাছে হামলা
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
৩১ অক্টোবর (শনিবার), ২০২৬, ৪ঃ৫২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
