মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

৩০ হাজার টাকা বেতনের দাবি/

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

ত্রিশ হাজার টাকা বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছে পোশাকশ্রমিকেরা। শনিবার দুপুরে এ সড়ক অবরোধ করে তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এ তথ্য জনানো হয়েছে।

ফেসবুক পেজে বলা হয়, গার্মেন্টস কর্মীদের আন্দোলনের কারনে ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

সবাইকে সময় নিয়ে চলাচল করার জন্য অনুরোধ জানিয়ে আরও বলা হয়, ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।