এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানবেন যেভাবে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানবেন যেভাবে

ফন্ট সাইজ:

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ফল প্রকাশ করা হয়। অনলাইনে, এসএমএসের মাধ্যমে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। এর আগে গত ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও পরে তা পিছিয়ে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।

অনলাইনে ফল জানবেন যেভাবে

eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে এইচএসসি ও সমমান ফল জানা যাবে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে নিজ নিজ বোর্ড নির্বাচন করে শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) দিয়ে ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। এছাড়া শিক্ষার্থীরা সরাসরিও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

এসএমএসে যেভাবে ফল জানবেন

মোবাইল ফোন থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। এজন্য মেসেজ অপশনে প্রথমে HSC লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখতে হবে। প্রতিটি তথ্যের মাঝে স্পেস দিতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

উল্লেখ্য, গত ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৮ আগস্ট। মাঝে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। ওই বোর্ডে ৯ সেপ্টেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হয়। দেশের ১১ শিক্ষাবোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষা অংশ নেন।