১৬৪৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লার মানোহরগঞ্জ উপজেলার বিপুলাসার আহম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয় ও নোয়াখালীর চাটখিল সরকারি পিজি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রাথমিক ও মাধ্যমিকের ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণি হতে ৯ম শ্রেণির মোট ১৬৪৭জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
পরীক্ষা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করেন মেরিট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোনাইমুড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা ইন্সট্রাকটর মহিব উল্যাহ, সহ-সভাপতি হিসেবে মাইন উদ্দিন বাবুল ও এডভোকেট শাহজালাল ভূঁইয়া, সেক্রেটারি ও কেন্দ্র সচিব হিসেবে মো. শাহাদাৎ হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে মাস্টার শাহ আলম দায়িত্ব পালন করছেন। এছাড়া অর্থ সম্পাদক পদে মাকসুদুর রহমান মানিক, আইটি সম্পাদক পদে মাইন উদ্দিন রাকিব, অফিস সম্পাদক পদে ফোরকান উদ্দিন এবং শৃঙ্খলার দায়িত্বে রবিউল হোসেন রুবেল দায়িত্ব পালন করছেন। সার্বিক সহযোগিতায় রয়েছেন আনোয়ারুল আজিম, শাহজালাল, তৌহিদুর রহমান ফরহাদ ও মাইন উদ্দিন কিরণ।
অন্যদিকে, চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে মো. কামাল উদ্দিন, কেন্দ্র পরিচালক হিসেবে জুম্মান আল নাহিয়ান, কেন্দ্র সমন্বয়ক হিসেবে জসিম উদ্দিন, হল সুপার হিসেবে মোহাম্মদ সাইফ উদ্দিন এবং সহকারী হল সুপার হিসেবে মো. আব্দুর রহমান দায়িত্ব পালন করছেন। কেন্দ্রটির পরিচালনায় সহযোগিতায় ছিলেন আব্দুল্লাহ আল নোমান ও ফিরোজ আলম।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মহিব উল্যাহ বলেন, এই পরীক্ষা পদ্ধতির মাধ্যমে মেধাবীদের প্রতিষ্ঠিত করা এবং তাদের মেধার লালন করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতায় এগিয়ে গিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
১৬৪৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
বাংলারজমিন
৩ ঘন্টা আগে
৩০ অক্টোবর (শুক্রবার), ২০২৬, ৯ঃ৩৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
