সিরাজগঞ্জ সদরে যমুনা নদীতে ভাসমান অবস্থায় সবুজ সেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের যমুনা নদীর ক্রসবার-৪ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সবুজ সেখ নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার খোকন সেখের ছেলে।
স্থানীয়রা জানায়, সবুজ নদীতে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড থেকে পড়ে তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। পরে সন্ধান করেও আর পাওয়া যায়নি। কিন্তু আজ হঠাৎ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। সিরাজগঞ্জ সদর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
যমুনা নদীতে ভেসে উঠলো যুবকের মরদেহ
সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
