শান্তিগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৪র্থ থেকে ১০ম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার আয়োজনে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন সিলেট জজ কোর্টের সাবেক এপিপি এডভোকেট মো. ইয়াসিন খান। উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শান্তিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাফিজ আবু খালেদ, চেয়ারম্যান মো. নুর নবীসহ সমিতির অন্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক নুরুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, নির্বাহী সদস্য দিলীপ কুমার দাশ, আবিদ উদ্দিন ও জাকির হোসেন, পরীক্ষা কেন্দ্রের হল সহকারী আতিকুর রহমান রাহিম, ইমরানুল হাসান এবং বিভিন্ন সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবকবৃন্দ। আয়োজকরা জানান, উপজেলায় এবার পঞ্চমবারের মতো কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৬৪৭ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।