কুলাউড়ায় সাপের দংশনে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়ায় বিষাক্ত সাপের দংশনে সুনিয়া আক্তার নামে এক মেধাবী ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুনিয়া উপজেলার চৌধুরী বাজার জি এস কুতুবশাহ আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ও শ্রেণির প্রথম স্থান অধিকারী ছিল। সে আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার দ্বিতীয় কন্যা।
?পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় সাপের দংশনের শিকার হলে তাকে হাসপাতালে নেয়া হয়। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।