ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফন্ট সাইজ:

রাজশাহীর চারঘাটে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফরিদপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার পুঠিমারী গ্রামের শুকুর মণ্ডলের ছেলে। নিহতের ভাই মোহাম্মদ মুসা জানান, ইসমাইল একটি পোল্ট্রি মুরগির খামারে চাকরি করতেন। শুক্রবার সকালে খামারের হিসাবনিকাশ শেষ করে মোটরসাইকেলযোগে চারঘাট বাজারে যাচ্ছিলেন। পথে ফরিদপুর মোড়ের পশ্চিম পাশে একটি কালভার্টের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি বালুবাহী ডাম্প ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চারঘাট মডেল থানার ওসি আব্দুন নূর বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।