মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল। একইসঙ্গে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে সতর্ক করা হলেও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ না করাসহ সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় মহিউদ্দিন ঝাড়ুর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে তার বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায়ভার সংগঠন বহন করবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে মহিউদ্দিন ঝাড়ুর সঙ্গে যাবতীয় সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।
শ্রীমঙ্গলে যুবদলের আহ্বায়ক ঝাড়ুকে দল থেকে বহিষ্কার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
৩১ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
