নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মৌলভীবাজারে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

ফন্ট সাইজ:

নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক বলেন-ভোটগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত সাংবাদিকরা দায়িত্বশীল আচরণ করবেনÑ এমনটা প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি নতুন এক প্রেক্ষাপটে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রতিটি বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি আরও বলেন প্রতিটি কেন্দ্র থেকে ভোট গণনা শেষে উপজেলায় আসবে। পরে উপজেলা থেকে যথারীতি জেলার কন্ট্রোল রুমে ফলাফল আসবে। কন্ট্র্রোলরুমে থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। ব্রিফিংকালে উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ, জেলা নির্বচন অফিসার গোলাম মোস্তফা, বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।