পিবিআইয়ের অভিযানে উদ্ধার করা হয়েছে আলোচিত সেই মোটরসাইকেল। বৃহস্পতিবার রাতে গাড়িটি উদ্ধার করা হলেও শুক্রবার দেখানোর জন্য ঘটনাস্থলে নিয়ে আসা হয়। তাদের ধারণা, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির ব্যবহৃত মোটরসাইকেল। পিবিআই ঢাকা মেট্রোপলিটন উত্তরের ইন্সপেক্টর সৈয়দ সাজিদুর রহমান জানান, দ্বীপের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে মামলাটি নৌ-পুলিশ তদন্ত করছে। পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবিও তদন্ত কার্যক্রম চালাচ্ছে। পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার পিবিআই নিজেদের নিয়ন্ত্রণে নেবে। হাজী মাজার বস্তির হোন্ডা রোড এলাকায় পিবিআইয়ের অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
পিবিআইয়ের অভিযানে উদ্ধার হলো গাড়ি তদন্তে একাধিক সংস্থা
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
৩১ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
