চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর অভিযানে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাজীপাড়া গোরস্থান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসআরবি-৫, রাজশাহী, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামস্থ হাজীপাড়া গোরস্থানের ভেতর একটি ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি কালো রংয়ের কাপড়ের ব্যাগের ভেতর রক্ষিত সাদা স্বচ্ছ পলিপ্যাকে ১০টি প্যাকেটে সর্বমোট ১.০৩৩ কেজি অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
