রাজাপুরে জামায়াতের অফিসে আগুন

ফন্ট সাইজ:

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড-এর আমতলা বাজারে জামায়াতে ইসলামীর অফিসে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর সকালে উপজেলা জামায়াতের অফিসে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কবির হোসেন ও ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক সংবাদ সম্মেলনে করেন। এ সময় তারা অভিযোগ করে জানান, নির্বাচনী প্রতিহিংসার জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে অফিসে আগুন দিতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। ঘটনার পরেই ঝালকাঠি-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন