মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের সময়সীমা বিবেচনা করলেও, তার আগেই তেহরান আগাম হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশ্লেষকেরা।
ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের নির্বাহী পরিচালক জনাথন শ্যানজার বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন বলে মনে করলে ইরানের নেতারা আগাম আক্রমণের সিদ্ধান্ত নিতে পারেন।
শ্যানজার বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর পর্যন্ত তারা কেন অপেক্ষা করবে? যদি নিজেরাই প্রথমে আক্রমণ শুরু করে এবং তাতে কৌশলগত সুবিধা অর্জনের সম্ভাবনা থাকে, তাহলে অপেক্ষা করার কী কারণ?’
ইরানে হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রার্থীদের জন্য রাজনৈতিক চাপের কারণ হয়ে উঠেছে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মার্কিন ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতির প্রায় সব খাতেই।
পেন্টাগনের সর্বশেষ হিসাব অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪৭১০ কোটি ডলারে।
