প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলামের ৮২ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বাদ ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজিমুশ্বান ইসলাহী ইজতেমার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাতেই সংগঠনের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর ভক্ত অনুরাগীরা উদ্যানে অবস্থান গ্রহন করতে শুরু করেন। এতে সভাপতিত্ব করবেন আমীরে আঞ্জুমান শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর বরুণা)। ইজতেমা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, মানুষের মধ্যে দ্বীনি চেতনা জাগ্রত এবং আত্মশুদ্ধির প্রতি উদ্বুদ্ব করে সমাজ জীবনে ইসলামী মূল্যবোধের চর্চা জোরদার করা।
আঞ্জুমানে হেফাজতে ইসলামের যুগ্নমহাসচিব মুফতি শেখ সাদ আহমদ আমীন বর্ণভী জানান, ইজতেমার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে জুমার বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সমাবেশে উপস্থিত থাকবেন দেশ বিদেশের বিভিন্ন ঘরানার শীর্ষ উলামায়ে কেরাম ও সুধীজন। সারাদেশ থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশগ্রহণ করবেন।
সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজতের ইজতেমা শুক্রবার
স্টাফ রিপোর্টার
দেশ বিদেশ
১ ঘন্টা আগে
২৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬, ৮ঃ৪৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
