জিমির ১৫০তম ম্যাচে হার বাংলাদেশের

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি

জিমির ১৫০তম ম্যাচে হার বাংলাদেশের

ফন্ট সাইজ:

রক্ষণের দৃঢ়তায় প্রথমার্ধ গোলশূন্য রাখলেও শেষরক্ষা হলো না। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জাপানের বিপক্ষে লড়াই করেও হার নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশ দলকে। পাঞ্জাবের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে আজ রাউন্ড রবিন লীগের ম্যাচে ১-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। খেলার ৪০তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে জাপানের জয় নিশ্চিত করেন রাইকি ফুজিশিমা। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।




স্বাগতিক ভারতের বিপক্ষে বড় হারে আসর শুরু করা বাংলাদেশের এটি টানা দ্বিতীয় হার। তবে আগের এশিয়ান গেমসে জাপানের বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হারের তুলনায় এবার রক্ষণ সামলে ব্যবধান বেশ কমিয়ে এনেছে বাংলাদেশ। এদিকে জাপানের বিপক্ষে এই ম্যাচটি অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমির ক্যারিয়ারে এক বিশেষ মাইলফলক হয়ে থাকলো। আন্তর্জাতিক অঙ্গনে নিজের ১৫০তম ম্যাচ খেলার কীর্তি গড়েন তিনি। ম্যাচ শুরুর আগে আয়োজক কমিটির পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা জানানো হয়।


​