নভেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম। জ্বালানি তেলের দাম আগামী মাসে অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এই চিঠি পাঠানো হয়েছে।
আগামী মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা বহাল থাকবে।
বিশ্ববাজারে দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতিমাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ। কিন্তু সর্বশেষ গত ২০শে সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ায় সরকার। যা পরের দিন ২১শে সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। অক্টোবর মাসেও এ দাম বহাল থাকে।
নভেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
২৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬, ৮ঃ৪১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
