মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার রাতে আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ওএসডি হওয়া তিন কর্মকর্তা হলেন—জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসার তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব নাহিদা বারিক। এই তিন কর্মকর্তা ২৯তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে দেখা যায়, বিসিএস পরীক্ষার সময় তাদের কেউই মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী হিসেবে আবেদন করেননি। তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক।
প্রতারণা করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগে ৩ উপসচিবকে ওএসডি
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
২৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬, ৪ঃ১৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
