চকরিয়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

চকরিয়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চাঁদপুরের হাইমচর থানার গাজীনগর গ্রামের আমিনুল হকের স্ত্রী ইসমত আরা (৫৫) এবং চট্টগ্রামের ডবলমুরিং থানার রমনা আবাসিক এলাকার সুমন মিয়ার শিশু কন্যা মাইশা আক্তার (১০)।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ সার্জেন্ট জাকিবুল ইসলাম ফরহাদ বলেন, ‘কক্সবাজারগামী স্বাধীন ট্রাভেলসের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে শিশুসহ দুই নারী ও দুইজন পুরুষ গুরুতর আহত হন। তাদেরকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে দুইজন মারা যান। আহত অপর দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’