যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালি

ফন্ট সাইজ:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল র‌্যালিটি ঝিনাইদহ শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয়ে পায়রা চত্বর হয়ে কেসি কলেজ প্রদক্ষিণ করে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যাণ্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ডাক্তার ইব্রাহিম রহমান বাবু। সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা যুবদলের সহ-সভাপতি ইনসান আলী।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক শোয়েব রহমান বাপ্পি, ঝিনাইদহ জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আসলাম হোসেন, জেলা যুবদলের সহ-আইন সম্পাদক আবু সালেহ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ উজ্জল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন খান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মতিন খান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উল্লাস লসকার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার নাহিদ হাসানসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।