স্পেনে দুই দ্রুতগামী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১০

স্পেনে দুই দ্রুতগামী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১০

ফন্ট সাইজ:

স্পেনের টলেডো প্রদেশে দ্রুতগামী দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সেই সঙ্গে এতে আহত হয়েছে আরও অনেকে। বুধবার (২৮ অক্টোবর) দ্য গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্পেনের রাষ্ট্রীয় রেল অবকাঠামো কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে দুই ট্রেনের সংঘর্ষের কারণে মাদ্রিদ এবং দক্ষিণাঞ্চলীয় আনদালুসিয়া মধ্যে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে।

কাস্তিলা-লা মানচার আঞ্চলিক মুখপাত্র বলেছেন, সংঘর্ষের কারণ এবং হতাহতের নির্দিষ্ট সংখ্যা এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি।

দেশটির এক সরকারি সূত্র ১০ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, গত জানুয়ারিতে ঘটা আদামুজ রেল দুর্ঘটনার চেয়েও এটি ভয়াবহ হতে পারে। সেই সময় রেল দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিল।