দলীয় দুইশ’র আগে চা বিরতিতে বাংলাদেশ

দলীয় দুইশ’র আগে চা বিরতিতে বাংলাদেশ

ফন্ট সাইজ:

ঢাকা টেস্টের দ্বিতীয় সেশনটাও দারুণ কাটালো বাংলাদেশ। একপ্রান্ত এখনো আগলে রেখেছেন ওপেনার সাদমান ইসলাম। তাকে সঙ্গ দিচ্ছেন তাওহীদ হৃদয়। এই সেশনে একটি উইকেট হারিয়েছে টাইগাররা। ৫৯ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৭৭ রান।

জোমেল ওয়ারিক্যানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফিরে যান অধিনায়ক শান্ত। ওয়েস্ট ইন্ডিজ জোরালো আবেদন করলেও আম্পায়ার আউট দেননি। তবে ক্যারিবিয়ান অধিনায়ক রোস্টন চেজের রিভিউ আবেদন সফল হলে ১৯ রানে থামেন শান্ত। ওপেনার সাদমানের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৭৯ রান। ব্যক্তিগত ৩৬ রানে তাকে সঙ্গ দিচ্ছেন হৃদয়।