যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ৪৭ বিলিয়ন ডলার বা ৫ লাখ ৮২ হাজার ৭০৬ কোটি টাকার বেশি ব্যয় করেছে। পেন্টাগনের তথ্য থেকে এ হিসাব পাওয়া গেছে। গত জুলাই মাসে দেয়া হিসাবের চেয়ে এই ব্যয় ২৫ শতাংশ বেশি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নতুন এই হিসাব অনুযায়ী, ব্যবহৃত যুদ্ধাস্ত্রের মজুত পূরণে ব্যয় হয়েছে ২৯ বিলিয়ন ডলার বা ৩ লাখ ৫৯ হাজার ৫৪২ কোটি টাকার বেশি। এছাড়া যুদ্ধে হারানো বিমান ও ড্রোনসহ অন্যান্য সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে খরচ হয়েছে ৬ বিলিয়ন ডলার বা ৭৪ হাজার ৩৮৮ কোটি টাকার ওপর। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত জুলাই মাসে সাড়ে ৩৭ বিলিয়ন ডলার বা ৪ লাখ ৬৪ হাজার ৯২৫ কোটি টাকা ব্যয়ের কথা জানিয়েছিলেন। তবে ইরানের হামলায় মার্কিন সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতি মেরামতের খরচ এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। রয়টার্স জানিয়েছে, ব্যয়ের এই নতুন হিসাব নিয়ে পেন্টাগন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
(১ ডলার সমান ১২৩.৯৮ টাকা ধরে)
