খেরসনে যুদ্ধবিরতি বাড়লো, আটকে পড়া মানুষদের সরিয়ে নেয়ার প্রস্তুতি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

খেরসনে যুদ্ধবিরতি বাড়লো, আটকে পড়া মানুষদের সরিয়ে নেয়ার প্রস্তুতি

ফন্ট সাইজ:

ইউক্রেনের খেরসন অঞ্চলজুড়ে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং পোপ চতুর্দশ লিওর মধ্যস্থতায় এই চুক্তি হয়েছে। এর ফলে অবরুদ্ধ ওলেশকি শহরে আটকে পড়া হাজার হাজার মানুষের কাছে খাবার ও ওষুধ পৌঁছে দেয়া সম্ভব হবে। শুক্রবার শহরটি থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই জানিয়েছে যে তারা যুদ্ধবিরতি মেনে চলছে। আগামী ১লা নভেম্বর পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে। ২০২২ সাল থেকে রাশিয়ার দখলে থাকা ওলেশকি শহরে দীর্ঘদিন ধরে পানি, খাবার ও বিদ্যুতের তীব্র সংকট চলছে। মাইন সরিয়ে ওই এলাকার রাস্তা নিরাপদ করার কাজ চলছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেন, রাশিয়া হয়তো উদ্ধার হওয়া মানুষদের জোরপূর্বক নিজেদের ভূখণ্ডে নিয়ে আটকে রাখতে পারে।