খুলনায় সমাবেশ থেকে ফেরার পথে বটিয়াঘাটায় এবার ওহিদুল ইসলাম বাদল (৪০) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চক্রাখালি বাজারে তিনি গুলিবিদ্ধ হন। খুলনায় জেলা যুবদল আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন তিনি।
বাদল বটিয়াঘাটার ১ নম্বর জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রার্থী। তিনি একই এলাকার আলতাফ হাওলাদারের ছেলে।
জানা যায়, উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজার সংলগ্ন বাদশার দোকানের সামনে তাকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
ঘটনার খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মেহেদী হাসান জানান, ঘটনাস্থল আমরা পরিদর্শন করছি। দুর্বৃত্তদের চিহ্নিত করে আটকে অভিযান চালানো হচ্ছে।
