পূর্বধলায় দোকান ভাঙচুর, অপহরণ ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

পূর্বধলার খলিশাউড় ইউনিয়নের বনপাড়া গ্রামে এবং সদর ইউনিয়নের ইলাশপুর চৌরাস্তা বাজারে দোকান ভাঙচুর, অপহরণ ও চাঁদাবাজির কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভুক্তভোগী ও এলাকাবাসীর আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন মোসাঃ হেনা আক্তার ও মোঃ মঞ্জরুল হক। সংবাদ সম্মেলনে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে দোকান ভাঙচুর, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ করা হয়। পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শান্ত মিয়া, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, মোহাম্মদ আলী ছিদ্দিকী তুরাগ, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ইকবাল কবীর পিয়াস ও হাসিম খানসহ আরও ৭/৮ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।