ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগমারা বাজার প্রদক্ষিণ করে ফিরে আসে। এ সময় বিভিন্ন সেøাগানে সেøাগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। র্যালি শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। উপস্থিত ছিলেনÑ উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান পবন, সদস্য সচিব রায়হানুল ইসলাম রাহিন, যুগ্ম আহ্বায়ক এডভোকেট খলিলুর রহমান, তুষার আহমেদ, আনোয়ার হোসেন, মাজেদুর রহমান, যুবদল নেতা আওয়াল হোসেন, মানোয়ার হোসেন, ইমতিয়াজ শাকিলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
নবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৮ অক্টোবর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
