৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ সদর পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসাইনের নেতৃত্বে শহরের উকিলপাড়া এলাকা থেকে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়। একই রঙের টি-শার্ট ও ক্যাপ পরে শত শত নেতাকর্মী র্যালিতে অংশ নেন। তাদের হাতে ছিল ব্যানার-ফেস্টুন। এ সময় নেতাকর্মীদের সেøাগানে সেøাগানে মুখর হয়ে উঠে জেলা শহর।
নেতাকর্মীরা ‘তারেক রহমানের জন্য বাংলাদেশ ধন্য’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে’, ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’, ‘শুভ শুভ শুভদিন যুবদলের জন্মদিন’ ইত্যাদি বিভিন্ন সেøাগান দেন। এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে এদিন যেন মিছিলের শহরে পরিণত হয় কিশোরগঞ্জ শহর। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা যুবদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নেন।
