‘খলনায়ক’-এ মেহজাবীন চৌধুরী

‘খলনায়ক’-এ মেহজাবীন চৌধুরী

ফন্ট সাইজ:

আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি হয়ে আসছেন মেহজাবীন চৌধুরী। কলকাতায় চুপিসারে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। মুক্তির আগে তার উপস্থিতিকে চমক হিসেবে রাখতে চান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাই এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইছেন না।

ভিকি জাহেদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘খলনায়ক’। ছবির গল্প ও অভিনয় শিল্পীদের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি এখনো।