প্রতিবাদ জানালেন রাশমিকা

প্রতিবাদ জানালেন রাশমিকা

ফন্ট সাইজ:

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বিয়ে নিয়ে কথা বলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। এবার স্বামীর পক্ষ নিয়ে মুখ খুলেছেন রাশমিকা। প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, তাদের কথোপকথনের বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে দেয়া পোস্টে রাশমিকা লেখেন, প্রত্যেকের নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে। তবে এবার তাদের সাক্ষাৎকার ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, তা সীমা ছাড়িয়ে গেছে বলে মনে করছেন তিনি।