ফরাসি ও বাংলা অপেরার ফিউশন

ফরাসি ও বাংলা অপেরার ফিউশন

ফন্ট সাইজ:

দেশে প্রথমবারের মতো একই মঞ্চে পরিবেশিত হতে যাচ্ছে ফরাসি ও বাংলা অপেরার ফিউশন। এ আয়োজনসহ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ দিনের সাংস্কৃতিক উৎসবের ঘোষণা দিয়েছে ‘দ্য আর্র্টিস্ট ক্লাব লিমিটেড’। আগামী ১১ থেকে ২১শে নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে এই উৎসব।

গতকাল হোটেলটির পার্ল হলে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক এ এইচ এম মুস্তাফিজুর রহমান।