চ্যানেল আইতে আজ ‘সহযাত্রী’

চ্যানেল আইতে আজ ‘সহযাত্রী’

ফন্ট সাইজ:

ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নীহা জুুটির টেলিফিল্ম ‘সহযাত্রী’। এটি চ্যানেল আইতে আজ প্রচার হবে বিকাল ৩.০৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন জোবায়ের আহসান এবং পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। জোভান ও নীহা ছাড়াও এ রোমান্টিক-পারিবারিক ঘরানার টেলিফিল্মে অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম, সুষমা সরকার, ইন্তেখাব দিনার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু প্রমুখ।