ইরাকের সুলাইমানিয়াহতে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ-২-তে কম্পাউন্ড মহিলা একক ইভেন্টের ফাইনালে জায়গা করে নিলেন বাংলাদেশের আরচার বন্যা আক্তার। দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে এখন স্বর্ণপদকের লড়াইয়ের অপেক্ষায় তিনি।আগামীকাল ২৮শে অক্টোবর অনুষ্ঠিত হবে স্বর্ণপদকের লড়াই।
এর আগে প্রতিযোগিতার কোয়ালিফিকেশন রাউন্ডেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন বন্যা। তিনি ৬৯৬ স্কোর করে কম্পাউন্ড মহিলা বিভাগে প্রথম স্থান অর্জন করেন। এরপর এলিমিনেশন রাউন্ডগুলোতে সফলভাবে পার হয়ে ফাইনালে নাম লেখান এই প্রতিভাবান আরচার। সেমিফাইনালে ১৪২–১৪১ পয়েন্টের রোমাঞ্চকর জয় তুলে নেন বন্যা আক্তার। এই ইভেন্টের ফাইনালে কাজাখস্তানের এক আরচারের মুখোমুখি হবেন তিনি, যিনি অপর সেমিফাইনালে ১৪৪–১৩৮ পয়েন্টে জয় পেয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন।
এশিয়া কাপ আরচারি
কম্পাউন্ড মহিলা এককের ফাইনালে বন্যা
স্পোর্টস রিপোর্টার
খেলা
২ ঘন্টা আগে
২৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ৬ঃ৪৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
