ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের ঠিক আগের দিন অনুশীলনে হাতে চোট পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহীম। আজ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করার সময় এই আঘাত পান তিনি। পরে মাঠেই তার হাতে বরফ লাগানো হয় এবং তৎক্ষণাৎ অনুশীলন ছেড়ে মাঠ ছাড়েন এই ব্যাটার।
তবে মুশফিকের এই চোট ঠিক কতখানি গুরুতর, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো পরিষ্কার বার্তা মেলেনি। মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তার খেলার শঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘না, এখনো পর্যন্ত ঠিক আছে। এখনো পর্যন্ত ওরকম কোনো কিছু শুনি নাই যে পারবে না, পারবে।’
আগামীকাল মিরপুরের শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা মুশফিকের শেষ মুহূর্তে পাওয়া এই চোট নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও, তার খেলা নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
অনুশীলনে চোট মুশফিকের, খেলতে পারবেন তো!
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
২৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ৪ঃ২৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
