যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ফন্ট সাইজ:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে বিএনপি’র প্রতিষ্ঠাতা তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গসংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দলটি। রোববার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির উদ্বোধন করবেন রুহুল কবির রিজভী। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুইয়া এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

যুবদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আবুল কাশেম, যিনি পরবর্তীতে সংগঠনটির সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক ছিলেন।
এরপর বিভিন্ন সময়ে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, মোনায়েম মুন্না যুবদলের নেতৃত্ব দেন।