ইরানের সঙ্গে বৈঠকে পাকিস্তান-সৌদি-তুরস্ক, নেপথ্যে কী?

ইরানের সঙ্গে বৈঠকে পাকিস্তান-সৌদি-তুরস্ক, নেপথ্যে কী?

ফন্ট সাইজ:

ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি যৌথ বৈঠক তেহরানে শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী আসিম মুনির, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।

ইরানের প্রতিনিধি দলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।
সৌদি আরব এর আগে এক বিবৃতিতে বলেছে, এই আলোচনার লক্ষ্য হলো উত্তেজনা বৃদ্ধি প্রতিরোধ করা এবং একটি চুক্তির পথ প্রশস্ত করা।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আলোচনার পথ খোলা রাখার গুরুত্বের ওপরও জোর দেয়া হয়েছে। গত ৭ আগস্ট সৌদি, পাকিস্তান এবং তুরস্ক একটি প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে, যা ‘মক্কা চুক্তি’ নামে পরিচিত।