মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতা মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ।  রোববার রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয়। রাজেশ মোহাম্মদপুরের ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।  ডিএমপির ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, চাঁদাবাজির অভিযোগে মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।