বুলগেরিয়ায় কম ভোটার উপস্থিতির কারণে প্রেসিডেন্ট নির্বাচন গড়ালো দ্বিতীয় দফায়

বুলগেরিয়ায় কম ভোটার উপস্থিতির কারণে প্রেসিডেন্ট নির্বাচন গড়ালো দ্বিতীয় দফায়

ফন্ট সাইজ:

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড পরিমাণ কম ভোটার উপস্থিতি দেখা গেছে। এর ফলে আগামী ১লা নভেম্বর দ্বিতীয় দফায় বা রান-অফে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দেশটিতে রোববার এই ভোটগ্রহণ হয়। তবে ভোটার উপস্থিতি ছিল ৪০ শতাংশেরও কম। সরাসরি জয়ের জন্য অন্তত ৫০ শতাংশ ভোটার উপস্থিতি প্রয়োজন ছিল। এ খবর দিয়েছে অনলাইন ডয়চে ভেলে। নির্বাচনে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। তিনি ইউক্রেনে শান্তি ফেরাতে মস্কোর সঙ্গে আলোচনার পক্ষে এবং কিয়েভকে সামরিক সহায়তা দেয়ার বিরোধী।

জয়ী হলে তিনি বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হবেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন সাবেক অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আন্দ্রে গিউরভ। পশ্চিমা সমর্থিত বিরোধী দলের এই প্রার্থী ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সঙ্গে সম্পর্ক জোরদারের পক্ষে। রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং বুলগেরিয়ার উপকূলে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনা এই নির্বাচনে বড় প্রভাব ফেলছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দরিদ্র দেশটিতে জ্বালানির মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি এবং সরকারি পর্যায়ে দুর্নীতি বন্ধ করে একটি স্থিতিশীল সরকার গঠন ভোটারদের অন্যতম প্রধান চাওয়া।