সিলেট ট্যুরিস্ট ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ফন্ট সাইজ:

সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেছেন, ‘সিলেটকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা একার পক্ষে সম্ভব নয়; এজন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।’‎ সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে ‘সিলেট ট্যুরিস্ট ক্লাব’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও আনন্দ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মকসুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আলহাজ মোহাম্মদ কাপ্তান হোসেন, রোটারিয়ান হাসান কবির চৌধুরী, রোটারিয়ান আবু হাফিজ চৌধুরী, উইমেন্স চেম্বারের পরিচালক রোটারিয়ান তাহমিনা হাসান চৌধুরী, উইমেন্স চেম্বারের পরিচালক গাজী জিনাত আফজা, বিশিষ্ট ব্যবসায়ী জাহানারা বেগম। ‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক কারী হিফজুর রহমান।