এনসিপি’র জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নারীশক্তি বর্তমান কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে আহ্বায়ক কমিটির (আংশিক) অনুমোদন দিয়েছে দলটি। এই কমিটির আহ্বায়ক হয়েছেন সংসদ সদস্য মাহমুদা মিতু। গতকাল এনসিপি’র ভেরিফায়েড ফেসবুক পেজে একটি চিঠি পোস্ট করে কমিটির বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নিম্নোক্ত আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন করা হলো। কমিটির অন্য দুজন হলেন- সদস্যসচিব সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও মুখ্য সংগঠক মনজিলা ঝুমা।